সাহারা খাতুনের মৃত্যুতে বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রীর শোক

১০ জুলাই, ২০২০ ১৭:৫৭  
সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এক শোকবার্তায় মন্ত্রী বলেন, সাহারা খাতুন ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত এক সৈনিক। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তার অবদান এদেশে স্মরণীয় হয়ে থাকবে। তার মত অনুকরণীয় ও আদর্শিক রাজনীতিবিদের মৃত্যু দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। শোকবার্তায় মন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।